25 Jan 2019

আবেদনময়ী ঋতুপর্ণার বিশেষ বার্তা

অভিনেত্রী হিসেবেই নিজেই একটি প্রতিষ্ঠান ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন তিনি।
সামাজিক দায়িত্বের কথাও সব সময় মনে রেখেছেন এ অভিনেত্রী। সম্প্রতি ‘দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে’ উপলক্ষে নিজের মেয়ের সঙ্গে একটি ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। দিয়েছেন একটি বিশেষ বার্তাও। ঋতুপর্ণার সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে দেখা গেছে, মেয়ে ঋষণার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি মেয়ে হিসেবে জন্মেছি বলে গর্বিত। ঋষণা যখন আমার জীবনে এলো, একজন মহিলা হিসেবে সে মুহূর্তটাও খুব গর্বের ছিল। কন্যা সন্তানের ক্ষমতায়নের জন্য জাতিগতভাবে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত।’ ওপার বাংলায় প্রতিবছর ২৪ জানুয়ারি পালিত হয় ‘দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে’।
সে দেশে এখনো কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটে প্রতিনিয়ত। মেয়েরা এখনো পিছিয়ে পড়া শ্রেণি। সেই ভাবনার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত শেয়ার করেছেন ঋতুপর্ণা। ভারতীয় একাধিক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে, ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা অভিনীত নতুন ছবি ‘আহা রে’।
রঞ্জন ঘোষের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যয়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অমৃতা চট্টোপাধ্যায়, অনুভব পাল প্রমুখ।

No comments:

Post a Comment

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে ইতোমধ্যে ভক্তদের মনের রানী হয়ে আছেন এই না...