Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

4 Nov 2018

আঁচিল দূর করার ৭টি কার্যকরী উপায় জেনে নিন

আঁচিল দূর করার ৭টি কার্যকরী উপায়

আঁচিলের মতো বিব্রতকর ত্বক সমস্যা দূর করে দিতে পারে ঘরোয়া উপাদান। কীভাবে? জেনে নিন উপায়গুলো।

ত্বকের বিব্রতকর একটি সমস্যা হলো আঁচিল। ছোট, নরম এটি ত্বকের যে কোনো স্থানে হতে পারে। এটি সাধারণত তেমন কোনো ক্ষতি করে না। রঞ্জক কোষ একত্রিত হয়ে ত্বকে কালো দাগ সৃষ্টি করে, যা আঁচিল নামে পরিচিত। এটি সাধারণত বাদামী, কালো, লাল, গোলাপি বা একই রঙের হতে দেখা যায়। আঁচিলের আকার, আকৃতি এবং রঙ একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়। আঁচিল দূর করার জন্য নানা  রকমের ঔষধ ব্যবহার করা হয়। লেজার বা অন্য চিকিৎসাও করা হয়। তবে ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমন কিছু কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে আজকের ফিচার।



১। অ্যাপেল সাইডার ভিনেগার
আঁচিল দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকর। অ্যাপেল সাইডার ভিনেগারের অ্যাসিড আঁচিলের কোষ ভেঙ্গে দিয়ে আঁচিল দূর করে দেয়। একটি তুলোর বল অ্যাপেল সাইডার ভিনেগারে ভিজিয়ে নিন। এটি আঁচিলের উপর ম্যাসাজ করে লাগান। তিন বা চার ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি দিনে তিন থেকে চার বার ব্যবহার করুন। এভাবে দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করুন।
২। টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলের অ্যাসিড ধীরে ধীরে আঁচিল দূর করে দেয়। এর অ্যান্টিসেপটিক উপাদান ত্বক ইনফেকশন দূর করে দেয়। একটি তুলোর বল পানিতে ভিজিয়ে রাখুন। এবার এটি টি ট্রি অয়েলে ভিজিয়ে নিন। এটি আঁচিলের উপর লাগান। কয়েক ঘন্টা এভাবে রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করুন। সেনসিটিভ ত্বকের অধিকারীরা সমপরিমাণ পানি এবং টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে নিন।
৩। ক্যাস্টর অয়েল
দুই অংশ ক্যাস্টর অয়েল এবং এক অংশ বেকিং সোডা একসাথে মিশিয়ে নিন। এরসাথে লেমন অয়েল অথবা পিপারমেন্ট অয়েল মেশান। এই মিশ্রণটি আঁচিলের উপর ব্যবহার করুন। এভাবে সারা রাত থাকুন। পরের দিন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন ব্যবহার করুন। কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন।
৪। রসুন
কয়েকটি রসুনের কোয়া কুচি করে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ত্বকের আঁচিলের উপর ব্যবহার করুন। একটি ব্যান্ডেজ দিয়ে স্থানটি পেঁচিয়ে রাখুন। সারারাত এভাবে থাকুন, পরের দিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করুন।
৫। কলার খোসা
কলার খোসার ভিতরের অংশটি বের করে পেস্ট তৈরি করুন। এটি আঁচিলের উপর ব্যবহার করুন। এরপর একটি ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখুন। সারারাত এভাবে থাকুন। পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসার অ্যান্টি অক্সিডেন্ট আঁচিলে প্রাকৃতিকভাবে দূর করতে সাহায্য করে।
৬। পেঁয়াজের রস
পেঁয়াজ কুচি করে কেটে নিন। এটি একটি পাত্র পেঁয়াজ কুচি এবং আধা চা চামচ লবণ মিশিয়ে সারারাত ঢাকনা দিয়ে ঢেকে দিন। সারারাত এটি এভাবে রেখে দিন। পরের দিন ঘুমাতে যাওয়ার আগে এটি আঁচিলের উপর ব্যবহার করুন। পরের দিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিরাতে এটি ব্যবহার করুন।
৭। অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের আঁচিলের উপর কিছু পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসাজ করুন। ত্বক সম্পূর্ণ জেল শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এটি দিনে তিনবার দুই সপ্তাহ ব্যবহার করুন।
সূত্র: টপ টেন হোম রিমিডিস
সম্পাদনা : রুমানা বৈশাখী 

27 Oct 2018

পুরুষেরা কেন গাঁজর খাবেন?


গাজর আমরা মূলত সবজি অথবা সালাদ হিসেবে খেয়ে থাকি। কিন্তু আপনে জানেন কি এর মধ্যে রয়েছে মহা ঔষধি গুন। কারণ পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি করে গাজর। এছাড়াও তাদের বীর্যকে পুনরুজ্জ্বীবিত করতেও ভূমিকা রাখে গাজর। সম্প্রতি গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে। তারা এও বলেছেন যে, যে কোন কমলা ও হলুদ রঙ্গের সব ফলই পুরুষের সন্তান উৎপাদন সক্ষমতা বাড়ায়।
তাছাড়া গবেষকরা বলেন, যে কোন রঙ্গীন ফল ও সবজিই পুরুষের সক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে অন্যান্য রঙ্গীন ফলের চেয়ে এক্ষেত্রে গাজর সর্বাধিক কাজ করে। গবেষকদের মতে, গাজরে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা পুরুষের শরীরে ডিমের চেয়েও বেশি কাজ করে। একটি ডিমের চেয়ে একটি গাজর সর্বোচ্চ আট শতাংশ বেশি কাজ করতে সক্ষম বলে জানান তারা।
এদিকে গবেষকরা ১৮৯ জন কলেজে পড়া তরুণদের মধ্যে গবেষণা চালিয়ে এমন তথ্য আবিষ্কার করেছেন। আর এই গবেষণাটির নাম দেয়া হয়েছে, সিমেন কোয়ালিটি ইন রিলেশন টু অ্যান্টিঅক্সিডেন্ট ইনটেক ইন আ হেলদি মেন পপুলেশন। আর গবেষণার ফলাফলও তারা ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি নামের একটি জার্নালে প্রকাশ করেছে। গবেষকরা বলেন, স্পিনাক এক ধরনের শাক ও লেসুস পাতায়ও রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট।

তাই এগুলাও পুরুষের বীর্যকে সক্রিয় রাখতে ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে টমেটোর বিষয় আলাদা। টমেটোতে রয়েছে নিন্মমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট তাই এটা এক্ষেত্রে জোড়ালো ভূমিকা রাখে না। তবে এটা গবেষণায় প্রকাশিত হলেও প্রানিবিজ্ঞানে টমেটোকে সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধির উপযোগি সবজি ধরা হয়েছে বলে জানান গবেষকরা।

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে ইতোমধ্যে ভক্তদের মনের রানী হয়ে আছেন এই না...